Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

মো. ফাহাদ আহমদ, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:১৮, ৭ জুলাই ২০২৪
আপডেট: ১২:৫০, ৭ জুলাই ২০২৪

শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শেরপুর মুসলিম যুব সংঘের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি- আই নিউজ

শেরপুর মুসলিম যুব সংঘের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (০৬ জুলাই) দুপুরে শেরপুর মুসলিম যুব সংঘের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি করে চাল প্রদান করা হয়।

বিতরণকালে সংগঠনের সভাপতি মো জাহাঙ্গীর খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জাবেদ আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অলিউর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক মো. রাসেল আহমদ সহ অনেকেই।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়