Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:৪৯, ১১ আগস্ট ২০২৪

হিন্দুদের উপর হা/মলার প্রতিবাদে মৌলভীবাজারে সড়কে হাজারও সনাতনী 

বিক্ষোভ মিছিলে অংশ নেন তরুণ-তরুণীসহ সব বয়সী সনাতনী। ছবি- আই নিউজ

বিক্ষোভ মিছিলে অংশ নেন তরুণ-তরুণীসহ সব বয়সী সনাতনী। ছবি- আই নিউজ

দেশব্যাপী সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের উপর চালানো হা/মলা, হুম/কি-ধামকির প্রতিবাদে মৌলভীবাজারে সড়কে নেমেছেন হাজারও সনাতন ধর্মাবলম্বী। স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়েও কেন বারবার হিন্দুরা হা/মলা, আক্র/মনের শিকার হবে, এমন প্রশ্নের জবাব চেয়ে মিছিলে নেমেছেন সনাতনী তরুণ, তরুণী, বৃদ্ধাসহ প্রায় সব বয়সী মানুষ। তাদের দাবি, সংখ্যালঘু হিসেবে, বাংলাদেশে একজন বাংলাদেশি নাগরিকের পূর্ণ মর্যাদা নিয়েই থাকতেন চান তাঁরা। 

রোববার (১১ আগস্ট) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিশাল এ জনস্রোত। এতে যোগ দেন জেলা সদরসহ আশেপাশের বিভিন্ন জায়গা থেকে আগত সনাতনী মানুষ। এসময় তারা হাতে বিভিন্ন অসাম্প্রদায়িক ও দাবি সম্বলিত স্লোগান লিখা প্লেকার্ড প্রদর্শন করেন। 

বিক্ষোভ মিছিলে সারাদেশে হিন্দুদের উপর আক্রমণের নিন্দা জানান অংশগ্রহণকারীরা সনাতন ধর্মালম্বীরা। দেশের বিভিন্ন জেলা, উপজেলায় বারবার কেন হিন্দুরাই রাজনীতির শিকার হবে- এমন প্রশ্নও উত্থাপন করে তাঁরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে সরকার পতনের পর সাম্প্রতিক সময়ে দেশের বেশকিছু জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ ও হামলা করা হয়েছে। এসব হামলায় বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক জায়গায় প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদেরকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। আজকের বিশাল এ জনস্রোতে ন্যাক্কারজনক এসব ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। 

আয়োজকরা বক্তব্যে জানান, একটি স্বাধীন দেশে হিন্দুদের বাড়িঘরের উপর হামলা, ভাঙচুর করার অধিকার কারো নেই। এদেশের সনাতনী সমাজ পূর্ণরূপে স্বাধীনভাবে বাঁচতে চায়। এদেশ সনাতনীদেরও দেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশে 'সংখ্যালঘু' ট্যাগ নিয়ে থাকতে চান না তারা। 

এদিকে, সনাতন ধর্মাবলম্বীদের এ বিক্ষোভ মিছিলকে ঘিরে মৌলভীবাজার আজ পুনরায় মানুষের পদচারণায় মুখর। হাজার হাজার মানুষ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন মিছিল দিতে দিতে। সাধারণ সনাতনী সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচীতে যোগ দেন হাজারও মানুষ। সবাই এদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়