ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ৭ মে ২০২৬

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শুভ কান্তি দাস (৩৮)। তিনি উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত সপ্তক কান্তি দাস ওরফে সত্য কান্তি দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ থানার চৈত্রঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে শ্রীনাথপুর এলাকায় শুভ কান্তি দাসের বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোঁচা থেকে কালো রঙের বায়ুরোধক পলিথিনে রাখা ৫০ পিস খয়েরি রঙের গোলাকৃতি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৪ হাজার ৪০০ টাকাও জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে মাদক রাখার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ