ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৩, ২ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:৪৪, ২ ডিসেম্বর ২০২০

এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ: চার্জশিট দাখিল বৃহস্পতিবার

এমসি কলেজ ছাত্রাবাস। ফাইল ছবি

এমসি কলেজ ছাত্রাবাস। ফাইল ছবি

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের মামলার অভিযোগপত্র (চার্জশিট) বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দাখিল করবে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের। 

তিনি জানান, বৃহস্পতিবার সকালে আদালতে অভিযোপত্র প্রদান করা হবে। এরপর দুপুরে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ)-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে, গত ৩০ নভেম্বর ধর্ষণের ঘটনার ডিএনএ প্রতিবেদন আদালতের মাধ্যমে তদন্ত কর্মকর্তার কাছে এসে পৌঁছে। প্রতিবেদনে ধর্ষণের সাথে চারজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

ধর্ষণ মামলায় গ্রেফতার ৮ জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডিএনএ রিপোর্ট না পাওয়ার কারণে অভিযোগপত্র আটকে ছিল বলে জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের বালুচর এলাকার এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই তরুণী (২৫)। ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। ওই রাতেই নির্যাতিতার স্বামী বাদী হয়ে নগরীর শাহপরান থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে একে একে আট আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়