ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ৫ ডিসেম্বর ২০২০

সিলেট বিভাগে করোনায় মৃত্যু দাঁড়াল ২৪৫ জনে

ফাইল ছবি

ফাইল ছবি

মহামারীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরো একজনের মৃত্যু হয়েছে। ফলে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জনে। একই দিনে সিলেটে ২৭ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। 

শনিবার (৫ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে ২২ জন সিলেট জেলায় বাসিন্দা। আর বিভাগের সুনামগঞ্জ জেলায় আরও ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সুস্থ হওয়া ২৪ জন রোগীর সকলেই সিলেট জেলার বাসিন্দা।  এছাড়া গত চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিও সিলেট জেলার বাসিন্দা।

বর্তমানে সিলেট বিভাগে মোট ১৪ হাজার ৭৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সিলেটে ৮ হাজার ৫৬৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯০৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৩৬ জন রয়েছেন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৫৬৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৪৫ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়