ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:০৫, ৬ ডিসেম্বর ২০২০

বিকল হয়ে পড়েছে ওসমানী মেডিকেলের পিসিআর মেশিন

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর মেশিন বিকল হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের সাথে বিপাকে পড়েছেন বিদেশগামী যাত্রীরা। 

জানা যায়, গতকাল শুক্রবার থেকে ওসমানী মেডিকেলের পিসিআর মেশিনটি কাজ করছে না। এতে করে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে যাওয়া সকল নমুনা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। 

সিলেটের ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির চক্রবর্তী জানান, গতকাল সকাল থেকে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পিসিআর মেশিনটি নষ্ট রয়েছে। এতে করে কলেজের ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রয়েছে। আগামীকাল ঢাকা থেকে টেকনিশিয়ানরা আসলে জানা যাবে মূলত মেশিনের সমস্যা।

বিদেশগামী যাত্রীদের করোনা শনাক্তকরণ পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, গতকাল থেকে মেশিন নষ্ট থাকায় আপাতত বিদেশগামী যাত্রীদের করোনা শনাক্তকরণ পরীক্ষাও  বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় সিলেটের আরেকটি ল্যাব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হচ্ছে। এছাড়াও যদি বিদেশগামী যাত্রীদের মধ্যে কারও জরুরী অবস্থা থাকে, তাদের সিলেট অপেক্ষা না করে ঢাকায় গিয়ে করোনা শনাক্তকরণ পরীক্ষা করিয়ে নেয়ার অনুরোধ করেন তিনি।

এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, আজকে পরীক্ষার জন্য আমরা গতকাল ৬০ জন বিদেশযাত্রীর নাম নিবন্ধন করেছিলাম। তাদের টাকা ফেরত দেওয়া হবে এবং ওসমানীর পিসিআর মেশিন ঠিক না হওয়া পর্যন্ত নিবন্ধন বন্ধ থাকবে। এইসময়ে বিদেশযাত্রীদের ঢাকা থেকে পরীক্ষা করাতে হবে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর মেশিনে করোনা শনাক্ত হয়ে আসছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়