সিলেট প্রতিনিধি
আপডেট: ২২:৫৩, ৬ ডিসেম্বর ২০২০
পাচারের জন্য সিলেটে জড়ো করা হয় ১৪ রোহিঙ্গাকে
আটককৃত রোহিঙ্গা
সিলেটের কদমতলী থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব-৯)। এসময় আরো দুই বাংলাদেশিকেও আটক করা হয়। জানা গেছে, আটককৃত দুই বাংলাদেশি মানবপাচারের কাজে জড়িত।
রোববার সকালে এই ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আটককৃত রোহিঙ্গা নাগরিদের মধ্যে ৪ পুরুষ, ৩ নারী ও ৭ শিশু রয়েছেন।
আটককৃত বাংলাদেশিরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা গ্রামের মৃত রিয়াজ মিয়ার ছেলে সেলিম আহমদ (৩০) ও কক্রবাজারের উখিয়ার আব্দুল হামিদের ছেলে সাদেক (২৫)। পাচারের জন্য এই রোহিঙ্গাদের জড়ো করেছিল তারা।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) ওবাইন জানান, রোববার ভোরে র্যাবের কাছে খবর আসে কয়েকজন রোহিঙ্গাকে পাচারের উদ্দেশ্যে কদমতলী বাস টার্মিনাল এলাকায় জড়ো করা হয়েছে। এমন খবর পেয়ে সকালে র্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃকত দুই বাংলাদেশি পাচারের উদেশ্যে রোহিঙ্গাদের এখানে নিয়ে এসেছেন এবং জাল কাগজপত্র তৈরী করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন বলে স্বীকার করেছেন। তিনি জানান, রোহিঙ্গাদের কাছ থেকে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার বেশ কয়েকটি আইডিকার্ড পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























