ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৬, ৭ ডিসেম্বর ২০২০

সিলেটের পাঁচ ভাই-পানসি রেস্টুরেন্টকে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

সংগৃহীত

সংগৃহীত

খাবারে কেমিক্যাল ও বিষাক্ত রং মেশানোসহ বিভিন্ন অপরাধে সিলেট নগরীর পাঁচ ভাই এবং পানসি রেস্টুরেন্টকে সাড়ে ৬  লক্ষ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত।

র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সোমবার (৭ ডিসেম্বর) নগরীর জল্লারপারস্থ পাঁচ ভাই রেস্টুরেন্ট এবং পানসি রেস্টুরেন্টে অভিযানে নামে র‍্যাব-৯।

প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযানে পরিচালনা করা হচ্ছিল। এ সময় পাঁচ ভাই রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন এবং খাবারে কেমিক্যাল ও বিষাক্ত রং মেশানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ভাই রেস্টুরেন্টকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।

একই দিনে নগরীর জিন্দাবাজারস্থ পানসি রেস্টুরেন্টেও অভিযান চালায় র‍্যাব। এ সময় খাবারে কাপড়ের রঙ ও কেমিক্যাল পাওয়া যাওয়ায় সাড়ে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় রেস্টুরেন্টটিকে।

র‍্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান জানান, সিলেটে বাজার মনিটরিংয়ের এ অভিযান অব্যাহত থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়