ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ৮ ডিসেম্বর ২০২০

সিলেটে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল অনুমতির পর বাতিল 

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ও চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করীমের ওয়াজ মাহফিল অনুমতির পর বাতিল করেছে পুলিশ।

আগামী ১০-১২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী সিলেট আলিয়া মাদরাসা মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলনের সহযোগী সামাজিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগীয় শাখা। 

তবে এ মাহফিলের অনুমতি দিয়ে পরে সেটি বাতিল করেছে পুলিশ প্রশাসন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যা তাহের জানান, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে পুলিশ কমিশনার বিশেষ ক্ষমতাবলে এ মাহফিলের অনুমতি বাতিল করেছেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়