সিলেট প্রতিনিধি
আপডেট: ১৬:৪৮, ১০ ডিসেম্বর ২০২০
ড্রেনের পাশে তৈরি হয় সিলেটের ফিজার মিষ্টি, ৯ লাখ টাকা জরিমানা
সংগৃহীত
নিরাপদ খাদ্য নিশ্চিতে সিলেট বিভাগের জেলাগুলোতে বেশ কিছুদিন ধরে অভিযান পরিচালনা করছে র্যাব। অভিযানকালে নানা অনিয়মের অভিযোগে লক্ষাধিক টাকা জরিমানা করেছে বিভিন্ন প্রতিষ্ঠানকে।
তারই ধারাবাহিকতায় এবার সিলেটের ফিজা এন্ড কোং এর ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে র্যাব-৯। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৯ লাখ টাকা জরিমানা গুনল এই প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর গোটাটিকর এলাকায় বিসিক শিল্প নগরীর ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে র্যাব-৯ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান উপস্থিত সাংবাদিকদের জানান, অভিযানকালে ড্রেনের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণসহ স্যাঁতসেঁতে দুর্গন্ধযুক্ত স্থানে তৈরি করা মিষ্টি রাখা ছিলো।
এছাড়া এসব পণ্য প্রস্তুত ও প্যাকেটজাত করার কাজে নিয়োজিত কর্মীরাও মানছেন না স্বাস্থ্যবিধি। এদিকে খাদ্য উৎপাদন ফ্যাক্টরি ব্যবস্থাপনার ত্রুটিও ধরা পড়ছে বলে জানান তিনি।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানের পরিচালক নজরুল ইসলাম বাবুল ও জেনারেল ম্যানেজার এহতেশাম মাবরুরকে কে ৬ লাখ এবং ৩ লাখ টাকাসহ মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এমডিকে তিনমাস ও জিএমকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
‘নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত সিলেটের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।’
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























