সিলেট প্রতিনিধি
আপডেট: ২১:০০, ১১ ডিসেম্বর ২০২০
ড্রেনে পড়ে পেটে রড ঢুকে কবি বাসিতের মৃত্যু ঘটনা তদন্তে সিলেট সিটি করপোরেশন
কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদ
সিলেট কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে সিসিক। নগরীতে সিটি কর্পোরেশনের (সিসিক) নির্মাণাধীন ড্রেনে পড়ে পেটে রড ঢুকে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গঠিত এ কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
কবির মৃত্যুর পর পর সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
বিধায়ক রায় চৌধুরী জানান, তার মৃত্যুর খবর শুনে আমরা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছি। যেহেতু এটি প্রকৌশলী শাখার কাজ সে ক্ষেত্রে এ কমিটি তদন্ত করে নির্ধারণ করবে কারো কোন গাফিলতি আছে কি না। যদি কারো কোন গাফিলতি থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় সিলেট নগরের জনবহুল আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নির্মাণাধীন ড্রেনে পড়ে পেটে রড ঢুকে যায় কবি আব্দুল বাসিত মোহাম্মদের। এতে মারাত্মক আহত হন তিনি। এসময় সংকটাপন্ন অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত দুইদিন এমএজি ওসমানী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























