সিলেট প্রতিনিধি
আপডেট: ২২:৪৫, ১১ ডিসেম্বর ২০২০
সিলেটে বঙ্গবন্ধুকে নিয়ে তিন দিনের চিত্র প্রদর্শনী
সংগৃহীত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানাতে “বঙ্গবন্ধু-এ যুগের রাষ্ট্রনায়ক” শিরোনামে তিনদিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার ও ভারতীয় হাই কমিশনের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি সিলেট-এর সহযোগিতায় এ চিত্র প্রদর্শনী আয়োজিত হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সিলেট শিল্পকলা একাডেমিতে আয়োজিত চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারতীয় সহকারি হাই কমিশনার নিরাজ কুমার জেসুয়াল।
অসিত বরণ দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুস সামাদ চৌধুরী কয়েম এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীমা শাহরিয়ার এমপি।
চলতি প্রদর্শনীতে ১২ জন বাংলাদেশি চিত্রশিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। শিল্পীরা হলেন- আবদুল মান্নান, মো. মুনিরুজ্জামান, সৈয়দা মাহবুবা করিম মিনি, কাদের ভূঁইয়া, সঞ্জীব দাস অপু, কিরীটী রঞ্জন বিশ্বাস, প্রশান্ত কর্মকার বুদ্ধ, এস এম মিজানুর রহমান, মো. জাকির হোসেন পুলক, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী ও মানিক বণিক।
সিলেট শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীটি ১১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। স্বাস্থ্যবিধি মেনে সবার জন্য প্রদর্শনী খোলা থাকবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























