সিলেট প্রতিনিধি
আপডেট: ১৭:০৭, ১৩ ডিসেম্বর ২০২০
সিলেটে সিরিজ বোমা হামলা: জেএমবি নেতার আমৃত্যু কারাদণ্ড
সংগৃহীত
সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে সিরিজ বোমা হামলার মামলায় জেএমবি নেতা মাওলানা আব্দুল আজিজ ওরফে হানিফকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোমিনুন্নেসা এ রায় ঘোষণা করেন।
থানা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমরি জঙ্গিরা সারাদেশের মতো সিলেটে ১৩টি, সুনামগঞ্জে পাঁচটি, হবিগঞ্জে পাঁচটি ও মৌলভীবাজারে পাঁচটিসহ মোট ২৯টি স্থানে বোমার বিস্ফোরণ ঘটায়।
একই দিনে সিলেট নগরীর আদালতপাড়া, জেলা প্রশাসকের কার্যালয়ের সিঁড়ির নিচ, শাহী ঈদগাহ, নয়াসড়ক, কদমতলী বাস টার্মিনাল, লামাবাজারের একটি নার্সারিসহ ১৩টি এলাকায় একসাথে ও একই সময়ে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
সে বোমা বিস্ফোরণে কেউ মারা না গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে সকল জায়গায়। তবে এ হামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামী এবং তার গাড়ি চালক, বিচারপ্রার্থী জনগণ, নার্সারি মালিক, পথচারীসহ ১৫ জন আহত হন।
পরবর্তীতে প্রতিটি বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতায় বিস্ফোরক আইনে পৃথক মামলা করে পুলিশ। সিলেট বিভাগের চার জেলায় দায়ের করা হয় ২৯টি মামলা।
দায়েরকৃত মামলার বেশিরভাগেরই বিচার কাজ শেষ হয়নি। অধিকাংশ মামলাই বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
তাছাড়া সুনামগঞ্জের একটি মামলায় দুইজন জঙ্গিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























