সিলেট প্রতিনিধি
আপডেট: ১৬:১৮, ১৭ ডিসেম্বর ২০২০
আইনজীবী পেয়েছেন এসআই আকবর
বহিস্কৃত এসআই আকবর
সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার রায়হান আহমদের হত্যা মামলার প্রধান অভিযুক্ত বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূইয়া আইনজীবী পেয়েছেন। আকবরের পক্ষে লড়তে প্রথমে কেউ রাজি না হলেও অবশেষে একজনকে পাওয়া গেলো।
আকবরের পক্ষে আদালতে আইনী লড়াই করবেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো. মিসবাউর রহমান আলম।
এরআগে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছিলো, আকপরের পক্ষে সিলেটের কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন না। রায়হানের বাড়িতে গিয়েও এমনটি জানিয়েছিলেন সমিতির নেতারা।
এ ব্যাপারে এডভোকেট মো. মিসবাউর রহমান আলম বলেন, আসামিপক্ষে আইনজীবী না থাকলে তো বিচার প্রক্রিয়াই আটকে যাবে। আকবর অভিযুক্ত হলেও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সে অপরাধী সাব্যস্থ হবে। এর আগে আইনি সহায়তা পাওয়া তার সাংবিধানিক অধিকার।
গত ১০ ডিসেম্বর আকবরের পক্ষে তিনি ওকালতনামা জমা দিয়েছেন বলে জানান মিসবাউর।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর সকালে মারা যান নগরীর আখালিয়া বাসিন্দা রায়হান আহমদ (৩৪)। এর আগের রাতে বন্দরবাজার ফাঁড়িতে ধরে এনে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি রায়হানের পরিবারের।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























