ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৩, ১৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ০০:৪৮, ২০ ডিসেম্বর ২০২০

সিলেটে আসছেন মাওলানা মামুনুল হক, প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অফসারণের হুমকিদাতা বিতর্কিত মাওলানা হাফিজ মামুনুল হককে ওয়াজ করতে সিলেটের বিয়ানিবাজারে আমন্ত্রণ জানানো হয়েছে। উপজেলার আলীনগর ইউনিয়নের ঢাকা উত্তর মুহাম্মদপুর জামেয়া দ্বীনিয়া আসআদুল উলূম রামধার মাদ্রাসার ৭১তম বার্ষিক জলসায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এজন্য রঙিন পোস্টারও ছাপা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর জামিয়া ময়দানে এই জলসার আয়োজন করা হয়েছে।

প্রশাসনের অনুমতি পেলে জলসায় আসবেন বলে আয়োজক কমিটিকে জানিয়েছেন হেফাজতে ইসলামের সদ্য গঠিত কমিটির যুগ্ম মহাসিচব এবং খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। 

তবে ভাস্কর্য বিরোধী বক্তব্য দেওয়া মাওলানা মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীসহ বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগ বলছে মামুনুল হককে প্রতিহত করা হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের তরফ থেকে তা আয়োজক কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে 

আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির আইনিউজকে বলেন- `আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি মামুনুল হককে কোনভাবেই আসতে দেওয়া হবেনা। ওয়াজ কমিটিকে জানিয়েছি তারা যেনো বিকল্প অন্য যেকোন হজুরকে নিয়ে আসেন। যিনি রাজনীতি করেন না। দেশ ও স্বাধীনতার বিপক্ষে কথা বলেন না। শান্তির ধর্ম ইসলামের পক্ষে কথা বলবেন। এমন কাউকে আনতে বলেছি।’

তবে আয়োজক কমিটি বলছে তারা প্রসাশনের অনুমতি নিয়ে অনুষ্ঠান করবে। মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউছুফ আহমদ খাদিমানী বলেন- ‘আমরা প্রোগ্রাম করতে ইচ্ছুক। তবে এর মধ্যে কেউ কেউ ঝামেলা করছে। আমি সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে যোগাযোগ করেছি। তিনি বলেছেন প্রসাশনের সাথে যোগাযোগ করার জন্য। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকা আছেন।’

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন, ‘কোনোভাবেইএলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবেনা। আগামী সোমবার (২১ ডিসেম্বর) মাদ্রাসার মজলিসে সুরার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করব।’

এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব বলেন, ‘আয়োজকেরা বিষয়টি এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি। অনুমতি ছাড়া যদি মামুনুল হক আসেন, তাহলে সেটা আইনগতভাবে আমরা প্রতিহত করব।’ 

প্রশাসনের অনুমতি না পেলে মামুনুল হক এই ওয়াজে আসবেনা বলে জানিয়েছেন। মামুনুল হকের বরাত দিয়ে মাওলানা ইউছুফ খাদিমানী বলেন- ‘হুজুর আমাকে বলেছেন প্রশাসন অনুমতি না দিলে তিনি আসবেন না।’ 

সম্প্রতি দেশে ভাস্কর্য ইস্যু নিয়ে শুরু হওয়া বিতর্ক এখনো চলছে। কুষ্টিয়ায় বঙ্গবন্দুর ভাস্কর্য ভাংচুরের পর ভাঙ্গা হয়েছে বিল্পবী বাঘা যতিনের ভাষ্কর্য। এর আগে বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙ্গেছিল। তারা স্বীকারোক্তি দিয়েছে- মামুনুল হকসহ যারা ভাষ্কর্য’র বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, তাদের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ভাস্কর্য ভেঙ্গেছেন। এ নিয়ে মামলা হয়েছে যা তদন্ত পর্যায়ে আছে। 

এই বিতর্কের মধ্যে আল্লামা আহমদ শফিকে হত্যার অভিযোগে মাওলানা মুমিনুল হকসহ ৩৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন আহমদ শফির শ্যালক।

আইনিউজ/আরডি/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়