ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

আইনিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭, ১৯ ডিসেম্বর ২০২০

দলের ভেতর আর বিভেদ নেই: ড. কামাল

ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। দলের ভেতর আর বিভেদ নেই বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে বেইলি রোডে ড. কামালের বাসভবনে বৈঠক করেন মোস্তাফা মহসিন মন্টু’সহ দলের সিনিয়র নেতারা।

এদিন বৈঠকের পর সংবাদ সম্মেলনে ড. কামাল জানান, আগামী ৯ জানুয়ারি দলের পরবর্তী কাউন্সিল হবে এবং অন্যান্য কর্মসূচির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হবে।

করোনার জন্য আইসোলেশনে থাকায় এদিন বৈঠকে থাকতে পারেন নি দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, সিনিয়র নেতা সুব্রত চৌধুরী ও অধ্যাপক আবু সাঈদ।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়