ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৯, ২০ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:৩৬, ২০ ডিসেম্বর ২০২০

বইছে শৈত্যপ্রবাহ, শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াসে

ফাইল ছবি

ফাইল ছবি

তৃতীয় দিনের মতো সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যান্য স্থানের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও বিরাজ করছে  শীতের তীব্রতা।

রোববার (২০ ডিসেম্বর) সকাল ৯ টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ও কুড়িগ্রামের রাজারহাটে। এই দুই অঞ্চলেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, চলতি শীত মৌসুমের শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত এটি। আগামী কয়েকদিনের মধ্যে শীত আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে ৮ দশমিক ৫ ডিগ্রি, সীতাকুণ্ডে ৯ দশমিক ৩ ডিগ্রি, ঈশ্বরদীতে ৯ দশমিক ২ ডিগ্রি, বদলগাছীতে ৭ দশমিক ৭ ডিগ্রি, দিনাজপুরে সাড়ে ৯ ডিগ্রি, সৈয়দপুরে ৯ ডিগ্রি, যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৫ ডিগ্রি, কুমারখালীতে ১০ ডিগ্রি, বরিশালে ৯ দশমিক ৩ ডিগ্রি, ভোলায় ৯ দশমিক ৫ ডিগ্রি ও ফেনীতে ১০ ডিগ্রি সেলসিয়াস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়