ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশিত: ০২:১৪, ২১ ডিসেম্বর ২০২০

কমলগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন ৪ মেয়র প্রার্থী

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় রোববার (২০ ডিসেম্বর) মনোনয়পত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও আওয়ামী লীগ বিদ্রোহী মিলে ৪ জন প্রাথী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র জুয়েল আহমেদ। 

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. হেলাল মিয়া।

এদিকে বিএনপির মনোনিত মোহাম্মদ আবুল হোসেন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এছাড়াও ৯টি ওয়ার্ডের ৩টি সংরক্ষিত নারী আসনে ১১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এবার নির্বাচনে কমলগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র মো, জুয়েল আহমেদ, যুবলীগের সাবেক সভাপতি ও কাউন্সিলন আনোয়ার হোসেন ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ঠিকাদার হেলাল মিয়া দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

সর্বশেষ ১৮ ডিসেম্বর বিকেলে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাই কমিটির সিদ্ধান্তে দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত পত্রে বর্তমান মেয়র জুয়েল আহমদকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এর পর থেকে কমলগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৩ পক্ষের নেতাকর্মী  ও সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সন্ধ্যায় আনোয়ার হোসেনের বাড়িতে তার অনুসারী ও সমর্থকদের নিয়ে এক আলোচনা বৈঠক বসে। মো. হেলাল মিয়ার অনুসারী ও সমর্থরা শনিবার সন্ধ্যার পর পৌরসভা এলাকায় মোটরসাইকেল শো-ডাউন করে।

রোববার ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দানের শেষ দিন উপলক্ষে পৌর এলাকায় মোটরসাইকেল শো-ডাউন করে আ,লীগের দলীয় প্রার্থী ও দলীয় মনোনয়ন ব্যর্থ দুই জন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। পরে বেলা  ২টা থেকে তারা পর্যায়ক্রমে অল্প সংখ্যক অনুসারী নিয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রবেশ করে তাদের মনোনয়নপত্র জমা দেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কমলগঞ্জ পৌরসভার মনোয়নপত্র জমা নেওয়া হয়েছে। আচরণবিধি মেনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে আওয়ামীলীগও  বিএনপির মনোনিত ২ জন প্রার্থী ছঅড়াও স্বতন্ত্র ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর আসনে ১১ জন নারী প্রার্থী ও ৯টি সাধারণ কাউন্সিরর আসনে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।

আগামী ২২ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মনোনয়ণপত্র যাচাই বাছাই হবে। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্ধ হবে। আগামী ১৬ ডিসেম্বর কমলগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার আরও বলেন মনোনয়পত্র জমাদানকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সতর্ক করে দেওয়া হয়েছে যাতে কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্গণ না করেন।

এদিকে মনোনয়পত্র শান্তিপূর্ণভাবে ও নিবিঘ্নে জমাদানের জন্য সকাল থেকে নির্বাচন কার্যালয়ের সামনে ও গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, কমলগঞ্জ পৌরসভায় মূলত মেয়র পদে আওয়ামী ঘরানার ৩ প্রার্থীর নেকাকর্মী ও সমর্তকদের মাঝে চাপা উত্তেজনা রয়েছে। এজন্য বেলা ২টা থেকে আধাঘন্টা করে ব্যবধান করে ৩ প্রার্থীর মনোনয়পত্র জমা নেওয়া হয়েছে।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়