সিলেট প্রতিনিধি
আপডেট: ১৭:০৩, ২৪ ডিসেম্বর ২০২০
করোনার ঝুঁকি, যুক্তরাজ্য থেকে এলেন ২০২ যাত্রী
ফাইল ছবি
যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে দেখা দিয়েছে নতুন বৈশিষ্ট্যের করোনার সংক্রমণ। জানা গেছে, এই ভাইরাসটি ৭০ ভাগ দ্রুতগতিতে ছড়ায়। নতুন এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক।
এমন পরিস্থিতিতে, বৃহস্পতিবার লন্ডন থেকে ২০২ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে ওসমানীতে অবতরণ করে ২০২ যাত্রী বহনকারী একটি ফ্লাইট। আগতদের মধ্যে ১৬৫ জন সিলেটের।
এরপর ১০ টা ১০ মিনিটে বাকি ৩৭ জন যাত্রীকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী ছাড়ে উড়োজাহাজটি।
নতুন এই ভাইরাসের সংক্রমণ বিস্তারে যুক্তরাজ্যের সাথে বিভিন্ন দেশ তাদের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু বাংলাদেশ সরকার এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয় নি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল এখনই বন্ধ করছে না সরকার।
মন্ত্রী জানান, যুক্তরাজ্য থেকে আসা সকল যাত্রীর জন্য বিমানবন্দরে আলাদা লাইন করা হবে। যাদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হবে। এরপর সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বৃহস্পতিবার লন্ডন থেকে আসা যাত্রীরা সকলেই করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন।
সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুম মুনির জানান, সকলেই যুক্তরাজ্য থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন। সবাই সনদ দেখাতে সক্ষম হয়েছেন। সব যাত্রীকেই ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























