ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৮, ২৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:০৩, ২৫ ডিসেম্বর ২০২০

ফেঞ্চুগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান মারা গেছেন

সেলিনা ইয়াছমিন

সেলিনা ইয়াছমিন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াছমিন আর নেই। শুক্রবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সেলিনা ইয়াসমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই ফুজায়েল ইসলাম মুহিত।

তিনি জানান, সেলিনা ইয়াসমিন বেশ কিছুদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার বেলা ১টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার জানাজার নামাজের সময় এখনো নির্ধারণ হয়নি। মরদেহ ফেঞ্চুগঞ্জে নিজ বাড়িতে আনার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়