মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:১৫, ২৬ ডিসেম্বর ২০২০
পৌরসভা নির্বাচন: মৌলভীবাজারে পুনরায় মনোনয়ন পেলেন ফজলুর রহমান
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে মেয়র ফজলুর রহমান।
মৌলভীবাজার পৌরসভা নির্বাচন ২০২০-এ পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান পৌর মেয়র ফজলুর রহমান।
তথ্যটি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক অ্যাডভোকেট নিখিল দাশ অনিক।
এদিকে দলীয় প্যাডে কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুযা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে মেয়র ফজলুর রহমান আইনিউজকে বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মন্ত্রে দীক্ষিত হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই।
ফজলুর রহমান ছাড়াও মৌলভীবাজার পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।
আগামী ৩০ জানুয়ারি মৌলোভীবাজারে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ২০১৬ সালে পৌর নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন মেয়র ফজলুর রহমান। তখন তিনি বিপুল ভোটে জয়ী হন। এরপর বিগত ৫ বছর ব্যাপক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করেন। উন্নয়ন কাজের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কোদালিছড়া সংস্কার, মালিকদের বুঝিয়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লার বাসাবাড়ির দেয়ার ভেঙ্গে সড়ক প্রশস্তকরণ, ফুলে ফুলে সু-শোভিত প্রবীণাঙ্গণ নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ক্লিন সিটি উদ্যোগ ইত্যাদি।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























