ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:১০, ২৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:১২, ২৬ ডিসেম্বর ২০২০

সিলেটের ‘সীমান্তিক’ পেল বিদেশগামীদের নমুনা পরীক্ষার অনুমতি

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেট থেকে বিদেশগামীদের জন্য করোনাভাইরাস পরীক্ষার জন্য বেসরকারি প্রতিষ্ঠান সীমান্তিককে অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত সীমান্তিককে অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

এর আগে সিলেট বিভাগের বিদেশগামীদের নমুনা পরীক্ষা হতো এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। এবার সেই তালিকায় যুক্ত হলো বেসরকারি প্রতিষ্ঠান সীমান্তিক।

জানা গেছে,  মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর শনিবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর প্রশিক্ষণ নিচ্ছেন সীমান্তিকের ল্যাবের টেকনোলজিস্টরা। 

রোববার থেকে সীমান্তিকে বিদেশগামীদের নমুনা পরীক্ষা শুরু হতে পারে বলে জানান প্রতিষ্ঠানটির উপ নির্বাহী পরিচালক হুমায়ূন কবির।

সীমান্তিকের সাধারণ সম্পাদক শামিম আহমেদ জানান, ইতোমধ্যে উপশহর সীমান্তিক কমপ্লেক্সে পিসিআর ল্যাবটি সেট আপ করা হয়েছে। ল্যাবের জন্য জার্মান থেকে অত্যাধুনিক রোশ মেশিনও আনা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ থেকে বিদেশগামী সব নাগরিককে নেগেটিভ সনদ নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে  শুধুমাত্র সরকার অনুমোদিত টেস্টিং সেন্টার থেকেই করোনাভাইরাস পরীক্ষার সার্টিফিকেট গ্রহণযোগ্য করবে বিমানবন্দর।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়