সিলেট প্রতিনিধি
আপডেট: ১৪:০৫, ২৭ ডিসেম্বর ২০২০
বিআরটিসি বাস বন্ধ করতে পরিবহন শ্রমিকদের ভাঙচুর-তাণ্ডব
বিআরটিসি বাস বন্ধ করতে ভাঙচুর চালিয়েছে পরিবহন শ্রমিকরা। এতে সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা এসে বিআরটিসি কাউন্টারে তালা লাগিয়ে দেয় এবং ম্যানেজারের সরকারি গাড়ি ভাঙচুর করে।
বিআরটিসি কর্তৃপক্ষের অভিযোগ, তাদের কাউন্টার থেকে নগদ প্রায় সাড়ে ১২ হাজার টাকা এবং একটি ল্যাপটপ ছিনিয়ে নেয় পরিবহন শ্রমিকরা।
এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বিআরটিসি সিলেটের ম্যানেজার জুলফিকার আলী।
হুমায়ুন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারের ম্যানেজার অভিযোগ করেন, সকালে ৯ টায় শেরপুর মৌলভীবাজারগামী একটি বাস শেরপুরে অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এরপর সকাল সাড়ে নয়টায় হুমায়ুন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারে ১০-১৫ জন পরিবহন শ্রমিক এসে অতর্কিত হামলা চালায়।
এসময় তারা কাউন্টারে লুটপাট ও ডিপো ইনচার্জ জুলফিকার আলিকে লাঞ্চিত করে। ভেঙে ফেলে তার সরকারি গাড়ির কাচ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় পরিবহন শ্রমিক নেতারা দাবি করেন, তাদের সাথে আলোচনা না করে ও তাদের অনুমতি না নিয়ে চালানোয় তারা ক্ষুব্ধ।
বিআরটিসির সিলেট প্রতিনিধি সোয়াইব শুভ জানিয়েছেন, সকালে একদল পরিবহন শ্রমিক কাউন্টারে ভাঙচুর চালিয়েছে। এতে সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য সকল রুটে সকাল থেকেই বাস চলছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























