ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৪, ১ মে ২০২১
আপডেট: ১৯:৪১, ১ মে ২০২১

কুসুমবাগ ও সেন্ট্রাল রোডে প্রশাসনের অভিযান, মাস্ক না পরায় ১৮ জনকে অর্থদণ্ড

করোনাভাইরাস পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানা বা মাস্ক না পরায় ১৮ জন ব্যক্তিকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

শনিবার (১ মে) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের কুসুমবাগ ও সেন্ট্রাল রোড এলাকার শপিংমল-দোকানপাটগুলোতে এ অভিযান চালানো হয়।

জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মৌসুমী আক্তার, আসমা উল হুসনা এবং অর্ণব মালাকার। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে ১৮ জন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে, অভিযান পরিচালনার ফলে জনগণের মধ্যে মাস্ক কিনার হিড়িক পরলে এ সুযোগে ফার্মেসীর এক অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের অধিক মূল্যে মাস্ক বিক্রি করছে বলে জানা যায়। পরবর্তীতে সেই ফার্মেসীতে সরেজমিনে গেলে এ অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে মাস্ক বিক্রি করায় সেই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি এবং অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়