ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ২৯ জুন ২০২১
আপডেট: ০০:২০, ৩০ জুন ২০২১

স্বাস্থ্যবিধি মানাতে মাঠে মৌলভীবাজারের ডিসি

অভিযান পরিচালনায় জেলা প্রশাসক। (ছবি: পান্না দত্ত)

অভিযান পরিচালনায় জেলা প্রশাসক। (ছবি: পান্না দত্ত)

বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত হচ্ছে মানুষ, কিন্তু কেউ মানতে চায়না স্বাস্থ্যবিধি। মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্বের বালাই নেই।

এ অবস্থায় জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে মৌলভীবাজারে মাঠে নেমেছেন স্বয়ং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান। 

সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত মৌলভীবাজার শহরে তিন দফায় তিনটি টিমে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিকেলে মাঠে নামেন জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান। এতে র‍্যাব ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। 

মীর নাহিদ আহসান শহরের শমসেরনগর সড়কে সিএনজি স্ট্যান্ড, চৌমোহনা, সেন্ট্রাল রোড ও পশ্চিমবাজার এলাকায় মোবাইল কোর্টে নেতৃত্ব দেন। 

দিনভর মোবাইল কোর্ট চলাকালে দেখা যায় অনেকেই ম্যাজিস্ট্রেট-পুলিশ-র‍্যাব দেখে মাস্ক পরছেন। দোকানের শাটার নামিয়ে রাখছেন। আবার মোবাইল কোর্ট চলে গেলে দোকানের শাটার তুলে নিচ্ছেন। মাস্ক পরারও নেই বালাই। সামাজিক দূরত্বের কোনো চিহ্নই নেই।

অভিযানে বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল-মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১) (খ) ধারামতে  ১৮৬ মামলায় ১ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

জেলা শহরসহ সাতটি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। জেলা শহরে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকগণ।
মোবাইলকোর্ট  পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশ, মৌলভীবাজার।

আইনিউজ/এইচকে/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়