Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২৩:৪২, ২৭ জানুয়ারি ২০২২
আপডেট: ২৩:৪৩, ২৭ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ৯১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মৌলভীবাজার জেলা প্রশাসনের সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি নিশ্চিতের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার জেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ২৫৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। 

মৌলভীবাজারের করোনা পরিস্থিতি

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় সুস্থ হয়ে উঠেছেন ৭ জন করোনা রোগী। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে একথা জানা গেছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ৩২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ১৪২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৪২ জনে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪৪ শতাংশ। 

জেলায় ২৪ ঘণ্টায় ৭ জন করোনাকে জয় করেছেন। এ নিয়ে জেলায় মোট ৭ হাজার ৫২৬ জন সুস্থ হলেন।

এছাড়া মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র | Omicron | Eye News

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়