ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৪:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারে একদিনে সুস্থ হলেন ৪৮ জন, শনাক্তের হার ১০.৪

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৪৮ জন করোনাকে জয় করেছেন। একই সময়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে ১৯ জনকে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৯ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১০ দশমিক ৪ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৭৯০ জনে।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ১৩ জন, কুলাউড়ায় ৩ জন, জুড়ীতে ১ জন,  কমলগঞ্জে ১ জন এবং রাজনগরে ১ জন রয়েছেন।

আরও পড়ুন- ১০ বছরেও কূল-কিনারা হলো না সাগর-রুনি হত্যাকাণ্ডের

একই সময়ে সুস্থ হয়েছেন ৪৮ জন করোনা রোগী। এদের মধ্যে ১১ জন কুলাউড়া, ২৩ জন শ্রীমঙ্গলের, বড়লেখায় ৫ জন এবং ৯ জন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আওতাধীন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৭৬১ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৪৫ জন।  

আরও পড়ুন- শাবিপ্রবির সংকট নিরসনে সিলেটে শিক্ষামন্ত্রী, বিকেলে বৈঠক

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়