Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০২২

নেছার আহমদ এমপি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট

টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের পথে ফ্রেন্ডস গার্ডেন

নেছার আহমদ এমপি কাপ সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউনিটি মৌলভীবাজারকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালের পথে ফ্রেন্ডস গার্ডেন।

টসে জিতে ব্যাট করতে নেমে ফরহাদের ১৯ বলে ২৮, আবিরের ৩৭ বলে ৪৫ রান এবং বাদশার ৪৮ বলে ৭৬ রানের অসাধারণ ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় সংগ্রহ পায় প্রথম ম্যাচে শাহমোস্তফা লিজেন্ডসকে হারানো ফ্রেন্ডস গার্ডেন।

ইউনিটি মৌলভীবাজারের পক্ষে জিল্লু ২৪ রানে ২ টি ও রাহুল ২৫ রানে ১ উইকেট লাভ করেন।

আরও পড়ুন- বড় জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো শাহমোস্তফা লিজেন্ডস

১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে রাহুল ও নাঈমের ব্যাটে দারুণ শুরু করে ইউনিটি মৌলভীবাজার। কিন্তু লেগ স্পিনার সৈকত এসে ইউনিটির ব্যাটসম্যানদের সাজঘরে ফেরত পাঠানো শুরু করলে ম্যাচে ফিরে ফ্রেন্ডস গার্ডেন। শেষ দিকে কামরুল চেষ্টা করলে ও দলকে জেতাতে পারেননি। ১৯.১ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে যায় ইউনিটি মৌলভীবাজার। 

প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচেও  ২১ রানের পরাজয় নিয়ে টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ার পথে ইউনিটি মৌলভীবাজার।

রাহুল ২৫ বলে ৪৭,কামরুল ১৮ বলে ৩৮ এবং নাঈম করেন ১৭ বলে ১৯ রান। ফ্রেন্ডস গার্ডেনের পক্ষে সৈকত ২৩ রানে ৫ উইকেট লাভ করেন।

আরও পড়ুন- সর্বজনীন পেনশন প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সৈকত।  ম্যাচ পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন ও রাজ সরকার।  স্কোরার ছিলেন সাকিব আহমদ।

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়