Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ১৫:৪২, ২১ জুন ২০২২
আপডেট: ১৫:৪৮, ২১ জুন ২০২২

সিলেট নিয়ে প্রধানমন্ত্রীর আক্ষেপ...

একসময় এই সিলেটেই প্রত্যেক বাড়ির সামনে পানি যাওয়ার ড্রেন ছিলো। তখন বিশাল বিশাল ড্রেন ছিল, তার ওপর স্ল্যাব দিয়ে চলাচলের ব্যবস্থা ছিলো। দুর্ভাগ্য, এখন কিন্তু নাই। সে সময় যারা তৈরি করেছিলেন, প্রকৃতির কথা চিন্তা করেই করেছেন। কিন্তু এখন আমাদের সময়ে যারা করছেন, তারা হয়তো চিন্তা ভাবনা করছেন না। 

মঙ্গলবার (২১ জুন) কথাগুলো সিলেট সার্কিট হাউসে বৈঠকে বসে আক্ষেপ করে বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ সিলেট এসেছেন প্রধানমন্ত্রী। সিলেট সার্কিট হাউজে বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দুর্গতদের পুনর্বাসনের বিষয়ে এক ‘মতবিনিময় সভায়’ অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী

অবকাঠামো নির্মাণে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় এই সিলেটেই প্রত্যেক বাড়ির সামনে পানি যাওয়ার ড্রেন ছিলো। এখন বিল্ডিং বানিয়ে এমন অবস্থা… পানি যাওয়ার জায়গা নাই। পানি যাওয়ার জায়গা তো লাগবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বন্যা নিয়ে না ঘাবড়ানোর কিছু নেই। বাংলাদেশের মানুষকে সব সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই চলতে হবে। আমাদের অবকাঠামোগুলোও সেভাবে তৈরি করতে হবে।’

বন্যা দুর্গত নেত্রকোনা, সুনামগঞ্জ জেলা হেলিকপ্টারে করে পরিদর্শন করে পরে সিলেট সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় প্রশাসনকে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এর আগে, মঙ্গলবার সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বন্যা পরিস্থিতি দেখতে ঢাকা থেকে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। দুই জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সকাল ১০টার দিকে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়