Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩২, ২৩ জুন ২০২২

রাজনগরে বন্যার্তদের মধ্যে যুবলীগের ত্রাণ বিতরণ

রাজনগরে বন্যার্তদের মধ্যে জেলা যুবলীগের ত্রাণ বিতরণ

রাজনগরে বন্যার্তদের মধ্যে জেলা যুবলীগের ত্রাণ বিতরণ

মৌলভীবাজারের রাজনগরে বন্যার্তদের মধ্যে জেলা যুবলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুন) যুবলীগের উদ্যোগে উপজেলার উত্তরভাগ ইউনিয়নে আশ্রয়কেন্দ্রে এক হাজার বন্যা দুর্গত মানুষের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অজয় সেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুর রউফ মানিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অরবিন্দ পোদ্দার বাচ্চু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলী হায়দার, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ শাওন প্রমুখ।  

জেলা যুবলীগের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ ও খাবার বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুবলীগ নেতৃবৃন্দ।

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়