সিলেট প্রতিনিধি
আপডেট: ১৩:৩৫, ২৩ জুন ২০২২
সিলেটে বানের পানি কমায় বাড়ি ফিরেছেন ১ লাখ ২৫ হাজার বন্যার্ত
গত ২ দিনে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ লাখ ২৫ হাজার ১৩১ জন বন্যার্ত বাড়ি ফিরেছেন
সিলেটে পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গত ২ দিনে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ লাখ ২৫ হাজার ১৩১ জন বন্যার্ত বাড়ি ফিরেছেন। বুধবার (২২ জুন) সিলেট জেলা প্রশাসনের দেওয়া এবং গত সোমবারের তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।
সরেজমিনে সিলেটের বন্যাকবলিত এলাকাতে ঘুরে দেখা গেছে, বন্যার পানি অনেকটা কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। এমন কিছু পরিবারের দেখা মিলে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি এলাকায়। বন্যার পানি নামায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন তারা।
এদিকে প্রায় ১০ দিন পরে সিলেটে রোদের দেখা পেয়ে ঘরের জিনিসপত্র মহাসড়কের উপরেই শুকাতে দিয়েছেন অনেকে।
৭০ বছর বয়স্ক সাজিদ আলী বলেন, 'বন্যার পানি দ্রুত বাড়ায় ঘর থেকে জিনিসপত্র কিছুই বের করতে পারিনি। এখন লেপ-কাঁথাসহ যা আছে সব শুকাতে দিছি। ঘরও ঠিক করতে হবে এখন।'
একই অবস্থা একই গ্রামের রত্না রায়ের। তিনিও ঘরের ভিজে যাওয়া জিনিস শুকিয়ে নিচ্ছিলেন রোদে।
কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কবির আহমেদ বলেন, '২ দিনে ২-৩ হাত পানি কমেছে। মানুষের ঘরবাড়ি ভেসে উঠতে শুরু করায় অনেকেই ঘরে ফিরছেন। কিন্তু যাদের কাঁচা ঘর ছিল, তাদের প্রায় সবার ঘর ভেঙে গেছে বন্যার তোড়ে। পাকা দালান ছাড়া সব ধরনের ঘরই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।'
'সবার ঘরে যা ধান ছিল, সবই নষ্ট হয়েছে। এ অবস্থায় কারো হাতেই টাকা নাই। সাধারণ মানুষের খাবার নেই, তারা ঘর কীভাবে মেরামত করবে?' প্রশ্ন তোলেন এই ইউপি সদস্য, যিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিও।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ২০ তারিখ পর্যন্ত সিলেট জেলার ১৩টি উপজেলা ও সিলেট সিটি করপোরেশনে মোট ৬১৪টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৫২ হাজার ৮৭৮ জন আশ্রয় নেন।
এরমধ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ২৩১ জন, বিশ্বনাথে ৬০ হাজার ৫৪৪ জন, সিলেট সিটি ২৬ হাজার ৯৭০ জন, সিলেট সদরে ২১ হাজার ৩৭৩ জন, গোয়াইনঘাটে ১৯ হাজার ৬৫০ জন, ওসমানীনগরে ৫ হাজার ৪৪ জন, দক্ষিণ সুরমায় ৪ হাজার ৯১৫ জন, জৈন্তাপুরে ৪ হাজার ৮৪ জন, গোলাপগঞ্জে ২ হাজার জন, কানাইঘাটে ১ হাজার ৯৬৫ জন, বালাগঞ্জে ১ হাজার ৯১৮ জন, ফেঞ্চুগঞ্জে ১ হাজার ৬০০ জন, বিয়ানীবাজারে ১ হাজার ১২০ জন ও জকিগঞ্জ ৩৭০ জন মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন।
বুধবার জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ৫৯৯টি আশ্রয়কেন্দ্রে ১ লাখ ২৭ হাজার ৬৫৩ জন মানুষ আছে। সে হিসেবে আশ্রয়কেন্দ্র ত্যাগ করেছেন ১ লাখ ২৫ হাজার ১৩১ জন।
বুধবারের হিসাব অনুযায়ী, এখন কোম্পানীগঞ্জ উপজেলায় ৪৩ হাজার ৭৬৫ জন, বিশ্বনাথে ১৬ হাজার ৬৯২ জন, সিলেট সিটিতে ১২ হাজার ৭ জন, সিলেট সদরে ১৫ হাজার ৫১ জন, গোয়াইনঘাটে ১৫ হাজার ৬৫০ জন, ওসমানীনগরে ৪ হাজার ৬৮০ জন, দক্ষিণ সুরমায় ৩ হাজার ৭৫৩ জন, জৈন্তাপুরে ২ হাজার ৪৯৬ জন, গোলাপগঞ্জে ২ হাজার ৫২৬ জন, কানাইঘাটে ২ হাজার ৬৫ জন, বালাগঞ্জে ২ হাজার ৯৪৬ জন, ফেঞ্চুগঞ্জে ১ হাজার ৬৮০ জন, বিয়ানীবাজারে ৩ হাজার ১৯২ জন ও জকিগঞ্জ ১ হাজার ৩৫০ জন মানুষ আশ্রয়কেন্দ্রে আছেন।
জেলা প্রশাসনের তথ্যমতে, সিলেটের কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, সিলেট সিটি, সিলেট সদর, গোয়াইনঘাট, ওসমানীনগর, দক্ষিণ সুরমা, জৈন্তাপুর উপজেলায় আশ্রয়কেন্দ্রে মানুষ কমলেও কুশিয়ারা নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকায় গোলাপগঞ্জ, কানাইঘাট, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ উপজেলায় আশ্রয়কেন্দ্র মানুষ বেড়েছে।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেন, 'প্রাথমিক অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে অনেক এলাকার খোঁজখবরও নেওয়া যায়নি। এখন সব এলাকার প্রকৃত সংবাদ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় আমরা ত্রাণ বিতরণে নজর দিচ্ছি এবং পরিকল্পনা অনুযায়ী, যেখানে সবচেয়ে বেশি হতদরিদ্র মানুষ আছেন, সেখানে ত্রাণ পৌঁছে দিচ্ছি। পর্যায়ক্রমে বন্যাকবলিত সবাই সহযোগিতা পাবেন।'
- বন্যা : উন্নতি হচ্ছে সিলেটে, ছড়াতে পারে শরীয়তপুর-ফরিদপুর-রাজবাড়ীতে
- কুলাউড়ায় সাপের কামড়ে ১ জনের মৃত্যু
আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও
নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News
মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড
Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























