কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে মোটর বাইকের আলো চোখে পড়ায় ছুরি দিয়ে হ ত্যা চেষ্টা
শাস্তির দাবিতে এলাকাবাসীর মানবন্ধন ও প্রতিবাদ সভা
মোটরসাইকেলের হেড লাইটের আলো চোখে পড়া নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া বাজারে ছুরিকাঘাতে একজনকে হ ত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে। অভিযুক্ত জামাল মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন করেছেন এলাকাবাসী।
আক্রমণের শিকার ব্যক্তির নাম রকিব মিয়া (২৫)। রকিব মিয়া যোগিবিল গ্রামের ময়না মিয়ার ছেলে।
কমলগঞ্জ থানায় মোটরসাইকেলের আরোহীকে হ ত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় এলাকাবাসী অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনছড়া বাজারে মানববন্ধন ও এক প্রতিবাদ সভা করেন।
সভায় বক্তারা পুলিশ প্রশাসনের কাছে আসামি জামাল মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন সুনছড়া সিএনজি অটোরিকশা স্ট্যান্ড সভাপতি সোহেল আহমদ, আলীনগর ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল মন্নাফ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, ব্যবসায়ী হীরন মিয়া, তাজ উদ্দিন, মো. চেরাগ মিয়া, মো. নাসির উদ্দিন, আহত রকিবের মা সামিনা বেগম, শাকিল আহমেদ, ব্যবসায়ী রাসেল আহমেদ প্রমুখ।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক আহত হওয়া রকিবের বিষয়ে বলেন, এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যার চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। দ্রুত আসামিকে আইনের আওতায় আনা হবে।
যেভাবে ঘটনার শুরু
গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় সুনছড়া বাজার থেকে রাকিব মিয়া মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের হেডলাইটের আলো চোখে পড়লে ক্ষেপে যান চিৎলিয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে জামাল মিয়া (৩০)। কোন কিছু বুঝে উঠার আগেই বখাটে জামাল মিয়া উপর্যুপরি ছুরিকাঘাত করে রাকিব মিয়ার বুকে। এসময় আঘাত পেয়ে রাকিব মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় রকিব মিয়াকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা শঙ্কটজনক দেখে সেখান থেকে চিকিৎসকরা রকিবকে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় শুক্রবার রাতে আহত রকিবের ভাই রহিম মিয়া বাদি হয়ে হত্যা চেষ্টার ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























