ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ১১ এপ্রিল ২০২৩

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বদলী আদেশ জারি

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ আলী আহসান

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ আলী আহসান

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ আলী আহসান এর বদলী আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 

গত ৪ এপ্রিল ২০২৩ তারিখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত জেলা জজ পদে বদলী করা হয়েছে। এরিমধ্যে গতকাল সোমবার (১০ এপ্রিল) ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ আলী আহসান দায়িত্ব হস্তান্তর করেছেন বলে জানা গেছে। 

ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ আলী আহসান ২০১৮ সালের মে মাসে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেছিলেন।

মৌলভীবাজার জেলায় যোগদানের পর থেকেই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহ বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করেছেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়