ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৭, ১৭ মে ২০২৩

মৌলভীবাজারে যুব ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন 

নতুন কমিটিতে নির্বাচিত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক। ছবি- আই নিউজ

নতুন কমিটিতে নির্বাচিত আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক। ছবি- আই নিউজ

সাহসী যৌবনে সুন্দর আগামীর প্রত্যয়ে মৌলভীবাজারে যুব ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আবু রেজা সিদ্দিকী ইমনকে আহ্বায়ক জাবেদ ভূঁইয়া, কামরুল হাসান মিজু ও মনোতোষ দাশকে যুগ্ম আহ্বায়ক করে  ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গতকাল মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভার মাধ্যমে এ কমিটি গঠিত হয়। 

যুব নেতা কামরুল হাসান মিজুর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন যুব নেতা আবু রেজা সিদ্দিকী ইমন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুব নেতা জাহাঙ্গীর আলম নান্নু, সহকারী সাধারণ সম্পাদক যুব নেতা আনোয়ার হোসেন ও প্রেসিডিয়াম সদস্য মতিউর রহমান।

সভায় বক্তব্য রাখেন সজিব দত্ত প্রিতম, মনোতোষ দাশ, রনি পাল প্রমুখ। আহ্বায়ক কমিটি অন্য সদস্যরা হলেন গোলাম মোস্তফা পাভেল, প্রীতম দত্ত সজীব, আলী আমজাদ মিঠু, তপন কান্তি দে, রনি পাল,  সুবিনয় পাল শুভ, আবুল হায়দার তরিক,  পাপ্পু দেব, পিনাক দেব।  কমিটির দুইটি সদস্য পদ শূন্য রাখা হয়। 

নতুন কমিটি শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়