Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৩

আজও ভূমিকম্পে কাঁপল সিলেট

সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে সিলেটে একাধিক বার ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আজও সিলেটে চার দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আজ বিকেল ৪টা ১৮ মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৬৩ কিলোমিটার দূরে সিলেটে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ আগস্ট সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়