জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
জুড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
ছবি- আই নিউজ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহরের শাহ জালাল কমিউনিটি সেন্টারে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি অধ্যাপক অরুণ চন্দ্র দাশ।
সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শাখা কমিটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুভাস চন্দ্র দাশ, সদস্য পিংকু দাশ, উপজেলা শাখা কমিটির সিনিয়র সহ-সভাপতি গোপিকা দাশ শিল মনা, সহ-সভাপতি অটল কৃষাণ সিবেন, কমল বোনার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইকেল নংরুম, অজয় দেব আশু, সাংগঠনিক সম্পাদক স্বরেন্দু দাশ সেকু, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক লিটন দত্ত, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু লাল দাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রসাদ বর, মহিলা বিষয়ক সম্পাদক জবা রানি চাষা, পেশাজীবি বিষয়ক সম্পাদক সুরেন্দ্র দাশ, যুব বিষয়ক সম্পাদক খোকন দে, ছাত্র বিষয়ক সম্পাদক তপন কান্টি দাশ প্রমূখ।
এর আগে পশ্চিমজুড়ী ইউনিয়ন শাখার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি ধনঞ্জয় দাশ ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক গোপিকা দাশ রিপন।
উল্লেখিত কমিটি আগামী দিনে সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























