Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২২:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি নেছার আহমদ এমপি। ছবি- আই নিউজ

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি নেছার আহমদ এমপি। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। ফাইনাল খেলায় দুর্লভপুরকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাধকান্তপুর। 

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলাটি শুরু হয়। খেলায় মুখেমাখি হয় রাধকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অপর ম্যাচে পাহাড় বর্শিজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীল লীগ সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। 

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়