নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২৩
সিলেটে
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে শুক্রবার বিভাগীয় সমাবেশ
ছবি- সংগৃহীত
পার্বত্য চট্টগ্রাম চুক্তি কার্যত বাস্তবায়নের দাবিতে আগামী শুক্রবার (২২ সেপ্টেম্বর) সিলেটে সমাবেশ ও গণমিছিলের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। বুধবার (২০ সেপ্টেম্বর) এ জোটের পক্ষে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সিলেট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে জানানো হয়, সিলেটের গণমিছিল ও সংহতি সমাবেশে উপস্থিত থেকে সংহতি বক্তব্য দেবেন বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান প্রমুখ।
-
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন আরিফুল হক
-
জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবীতে সিলেটে সাইকেল র্যালী
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গড়ে ওঠা ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’– এর আয়োজনে এটি চতুর্থ বিভাগীয় সমাবেশ হতে চলেছে। এর আগে চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহে তিনটি বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম চৌধুরী সিলেটের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন। আগামী শুক্রবার সিলেটের সংহতি সমাবেশ ও গণমিছিলে সক্রিয় অংশগ্রহণের জন্য সিলেটের সব প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিক সমাজের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন তাঁরা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























