Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)

প্রকাশিত: ১১:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৩

শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ভারতীয় মদসহ পুলিশের কাছে গ্রেফতার স্বপন ইসলাম সেলিম। ছবি- RMB

ভারতীয় মদসহ পুলিশের কাছে গ্রেফতার স্বপন ইসলাম সেলিম। ছবি- RMB

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তির কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. কামরুল হোসাইনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া এলাকা থেকে ভারতীয় মদসহ স্বপন ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী স্বপন ইসলাম সেলিম (৩৩) শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়াছড়া ছিমাইলত গ্রামের মো. মুসলিম মিয়ার পুত্র। পুলিশ তার হেফাজত থেকে অবৈধ উপায়ে ভারত থেকে আনা ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ভারতীয় মদসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়