ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৪, ৮ অক্টোবর ২০২৩

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির ২২তম সাধারণ সভা 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত কমিটি নিয়ে ২২ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ অক্টোবর) দুপুরে শহরের বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে বালিশিরা ভ্যালীর আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।

বালিশিরা ভ্যালী সভাপতি ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি বৈশিষ্ট তাঁতী, সহ সভাপতি পংকজ এ কন্দ, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও চা শ্রমিক নেতা প্রেমসাগর হাজরা, বালিশিরা ভ্যালী সহ সভাপতি সবিতা গোয়ালা, সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, উপদেষ্টা সুবাস রবিদাশ, সমর লাল চৌহান প্রমুখ।

এসময়, সভায় বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি,সম্পাদক ও সদস্যগন উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ