ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১:১২, ২৫ অক্টোবর ২০২৩

কুলাউড়ায় সার বোঝাই ট্রাক উল্টে রাজমিস্ত্রির মৃ ত্যু 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সার বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে সুলেমান মিয়া (৪২) নামের এক রাজমিস্ত্রির মৃ ত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ দু র্ঘ ট না ঘটে। নি হ ত সুলেমান মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, বিকেলে ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে ভাটেরা হয়ে কুলাউড়ার দিকে আসছিল সার বোঝাই একটি ট্রাক। পথে ভাটেরার কৃষ্ণপুর এলাকায় ট্রাকটি পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে গিয়ে চাপা পড়ে সুলেমান মারা যান। এ সময় ট্রাকচালক সুমন মিয়া পালিয়ে যান।

কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেছে এবং ট্রাক থানায় জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইনিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ