সিলেট
সিলেটে ট্রেনে আগুন লাগিয়ে দিল দুর্বৃত্তরা!
ছবি- সংগৃহীত
সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশ ধারণা করছে দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে। অগ্নিনির্বাপণের পর কোচটির সিটের নিচ থেকে দুটি বোতল ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। বোতল দুটিতে পেট্রলের গন্ধ পাওয়া গেছে।
বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোচের ১৭টি আসন পুড়ে যায়। খবর পেয়ে পায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি বগিতে হঠাৎ ধোঁয়া দেখতে পান লোকজন। পরে রেলওয়ের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সিলেট রেলওয়ের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ শরিফুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে আগুন দেখতে পেয়ে রেলওয়ে সংশ্লিষ্ট লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ সময় স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে যান। আগুনে ‘খ’ বগির প্রায় ২৩টি সিট পুড়ে যায়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি হয়ত দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























