Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৮ ১৪৩২

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি 

প্রকাশিত: ১২:৪১, ২৬ নভেম্বর ২০২৩
আপডেট: ২১:৩৫, ২ আগস্ট ২০২৫

গোলাপগঞ্জে গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২টি পৃথক মামলায় ১৪০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। ইতিমধ্যে এসব মামলায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পুলিশ গ্রেফতারের নামে নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দুই মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ পরিদর্শক এখলাছুর রহমান ও উপ পরিদর্শক পার্থ সারথী দাশ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকান্ডে ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এদেরকে গ্রেফতার করা হয়েছে। সাধারণ কোনো মানুষ গ্রেফতার করা হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৯ অক্টোবর রোববার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে হরতালকে কেন্দ্র করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে প্রথম মামলাটি হয় (মামলা নং- ১৯)। এ মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৫০-৬০ জনকে। ইতিমধ্যেই ওই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

অপর মামলাটি হয় গত ১৭ নভেম্বর ঢাকাদক্ষিণ ইউনিয়নের বাইপাস এলাকায় নাশকতা সৃষ্টি ও গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ এনে ১৪ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলায় ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাছাড়া, ওই দুই মামলায় অজ্ঞাতনামা ১২০ আসামি থাকায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একারণে চলমান আন্দোলনে হরতাল এবং অবরোধে মাঠে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়না।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়