Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১২, ১২ ডিসেম্বর ২০২৩

লাঘাটাছড়ায় ফ্ল্যাগশিপ উন্নয়ন উপ-প্রকল্পের নকশা পর্যালোচনা সভা

সভায় প্রস্তাবিত প্রকল্প সমুহের নকশা উপস্থাপন ও গণ শুনানি অনুষ্ঠিত হয়। ছবি- আই নিউজ

সভায় প্রস্তাবিত প্রকল্প সমুহের নকশা উপস্থাপন ও গণ শুনানি অনুষ্ঠিত হয়। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. এর উপ- প্রকল্পের ফ্ল্যাগশিপ উন্নয়ন উপ-প্রকল্পের নকশা পর্যালোচনা সভা ও গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় শমশেরনগর সতিঝিরগ্রামস্থ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও সোসিওলজিষ্ট মো. মাহবুবুর রহমান এর সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, এলজিইডি ঢাকা এসএসডব্লিউআরডিপি-২, ডব্লিউ আর ই-২ মো. আব্দুস সাদেক, এসএসডব্লিউআরডিপি-২, ডব্লিউ আর ই-৩ মো. মাহবুবুর রহমান, সিলেটের আইডিএস মো. হাবিবুর রহমান, সিএমএন্ডকিউসিই মো. জাহাঙ্গীর আলম, এলজিইডি কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামসহ ডিজাইনকারক, সোসিওলজিষ্টরা। এ ছাড়াও সমিতির কার্যকরী সদস্যসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় ফ্ল্যাগশিপ উন্নয়ন উপ-প্রকল্পে লাঘাটছড়া পাবসস লি. এর অধীনস্থ রাস্তা, ছড়া, ফসলের গোডাউনসহ প্রস্তাবিত প্রকল্প সমুহের নকশা উপস্থাপন ও গণ শুনানি অনুষ্ঠিত হয়। প্রকল্পসমুহ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ, কৃষি, মৎস্য চাষাবাদে অগ্রণী ভূমিকা পালন করবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়