ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৩ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ১৪ ডিসেম্বর ২০২৩

মৌলভীবাজারে ভোক্তার অভিযান, ২ দোকানে জরিমানা 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার। অভিযানে দুইটি দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজনগর উপজেলার আজাদের বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম। এসময় তাঁকে সহযোগিতা করে রাজনগর থানা পুলিশ ফোর্স। এসময় দুইটি দোকানে জরিমানা করা হয়। 

মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের কারণে আজাদের বাজারে অবস্থিত জয়গুরু স্টোরকে ১২ হাজার টাকা, জননী ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়েছে। 

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এ কর্মকর্তা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়