ফয়সাল আহমদ, সিলেট
বিজয় দিবসে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধা নিবেদন
ছবি- আই নিউজ
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব।
শনিবার (১৬ ডিসেম্বর) সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব নেতৃবৃৃন্দ ও শুভাকাঙ্খীগণ।
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব অন্তর্ভুক্ত সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব’র উদ্যোগে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন, সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট ব্যুরো মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমামেইল ডটকম’র ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সাল আহমদ, কোষাধ্যক্ষ আফজাল মিছবা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদ আহমদ খান, নির্বাহী সদস্য সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ প্রমূখ।
এর আগে বিজয়ের প্রথম প্রহরে শহীদমিনারের বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে শহীদমিনার বাস্তবায়ন পরিষদ। এরপর শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ। পরে সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি), সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট ও এসপি এপিবিএন শ্রদ্ধা নিবেদন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭১’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫২ বছর পেরিয়ে ৫৩ তম বছরে বাংলাদেশ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























