ফয়সাল আহমদ, সিলেট
সিলেটে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
চোরাচালান পণ্য ও একটি টাটা ট্রাক জব্দ করে বিজিবি শ্রীপুর বিওপির টহল দল। ছবি- আই নিউজ
সিলেটের জৈন্তাপুর থেকে তিন কোটি টাকার চোরাই পণ্য জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাই পণ্য পরিবহণে ব্যবহৃত একটি টাটা ট্রাকও জব্দ করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপি’র দল উপজেলার ৪নং বাংলাবাজার নামক স্থানে অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবি শ্রীপুর বিওপির একটি চৌকষ টহল দল অভিযান চালায়। এসময় একটি ট্রাক থেকে বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী, লেহেঙ্গা, শাল, সুয়েটার, রুমাল, বডি লোশন, ক্রীম ও বিভিন্ন ধরণের প্রসাধনী সামগ্রী জব্দ করে তারা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি টাটা ট্রাকও জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ৪৪ লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় উন্নতমানের চোরাচালান পণ্য ও একটি টাটা ট্রাক স্থানীয় শুল্ক অফিসে জমা করা হবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























