পলি রানী দেবনাথ
মৌলভীবাজারে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত
আন্তর্জাতিক অভিবাসী দিবসে মৌলভীবাজারে প্রশাসনের বর্ণাঢ্য র্যালী। ছবি- আই নিউজ
“প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার-” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আর্ন্তজাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার এর সহকারি পরিচালক মো. মোশাররফ হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
সভায় ড. উর্মি বিনতে সালাম বলেন, যারা নতুন করে প্রবাসে যাবেন সবাই বৈধভাবে দেশে টাকা পাঠাবেন। বৈধভাবে রেমিটেন্স পাঠালে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। পছন্দ ও দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে কোনো ধরনের সমস্যা হয় না। তাই সকলের উচিত আইন কানুন মেনে বৈধভাবে বিদেশ যাওয়া।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার আলম, প্রশিক্ষনার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























