মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৪৪, ৬ জানুয়ারি ২০২৪
মৌলভীবাজারে আ. লীগের নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় প্রতিনিধি টিম গঠন
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় প্রতিনিধি টিম গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই টিমে আছেন জেলা সদর ও রাজনগরের আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (৫ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপ-কমিটির সিলেট বিভাগীয় সমন্বয়ক সাদরুল আহমেদ খান স্কোয়াড্রন লীডার (অবসরপ্রাপ্ত) স্বাক্ষরিত এক পত্রে এই টিম গঠন করা হয়।
দশ সদস্য বিশিষ্ট এই টিমে আছেন সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মসুদ আহমদ, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মালিক তরফদার সুয়েব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নজমুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনিসুল ইসলাম চৌধুরী তুষার, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন মো. ওয়াহিদ সৈকত ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সহ সভাপতি তানভীর আহমেদ শিপু।
রোববার (৭ জানুয়ারি) নির্বাচনের দিন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের ১৭৪ কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবেন। এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান।
উল্লেখ্য, আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন ভোটাররা। একটা ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























