শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১২:৫৭, ১৩ জানুয়ারি ২০২৪
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে পল্লীতে শীতবস্ত্র বিতরণ
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আদিবাসী ত্রিপুরা পল্লী ডলুছড়ায় হত দরিদ্র ৫০টি পরিবারকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৩টায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়ের সভাপতিত্ব শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন কয়রা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
এ ছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি জহর তরপদার, সাধারণ সম্পাদক সমীরণ সরকার, সদর ইউনিয়ন সভাপতি স্বপন বিশ্বাস, আদিবাসী মানবাধিকার কর্মী জনক দেববর্মা প্রমুখ।
অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি দ্বিজেন্দ্র লাল রায় বলেন, সংগঠনের পক্ষ থেকে আমরা প্রত্যন্ত এলাকায় গিয়ে হদরিদ্র পরিবার চিহ্নিত করে প্রতিটি পরিবারে শীতবস্ত্র বিতরনের উদ্যোগ করা হয়েছে। ধাপে ধাপে তা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে আদিবাসী মানবিকার সুরক্ষা কর্মী জনক দেববর্মা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে, জাতিগত, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে,তাহলে সোনার বাংলা গড়ে উঠবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























